নীলফামারীতে হিরোইনসহ দুই ভাই গ্রেফতার

 
নীলফামারীর ডোমারে হিরোইনসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১৩।
 
সোমবার দুপরে নীলফামারীর র‌্যাব-১৩ এর জেসিডি ইয়ার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরর আটক করে ডোমার থানায় হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরে তাদের জেলা হাজতে পাঠানো হয়।
 
আটককৃতরা হলেন, নীলফামারী সদর ইউনিয়নের তরণীবাড়ী ভাটিয়া পাড়া এলাকার মৃত সোনা মিয়ার দুই ছেলে নুর আমিন (২২) ও নুর আলম (১৮)।
 
এসময় তাদের কাছ থেকে ১১গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী জানান।