যক্ষা নির্মূল বিষয়ক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লীতে স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ায় যক্ষা নির্মূলের লক্ষ্যে নয়াদিল্লীতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
আজ মঙ্গলবার সকালে তিনি জেট এয়ারওয়েজ যোগে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
 
যক্ষা নির্মূলের লক্ষ্যে চলমান কর্মসূচির মূল্যায়ন, নতুন কর্মসূচি প্রণয়ন এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য মন্ত্রীদের দুই দিনব্যাপী এই বৈঠক বুধবার শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৭ মার্চ দেশে ফিরবেন বলে জানা গেছে।-বাসস।