ময়মনসিংহে তিনশ' বস্তা সরকারি চালসহ আটক ১

 
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে সরকারি খাদ্য গুদাম থেকে প্রায় সাড়ে তিনশ' বস্তা চালসহ সোহেল মিয়া (৩২) নামে একব্যক্তিকে আটক করেছে এপিবিএন-২।
 
সোহেল উপজেলার সদরের আলতাব হোসেনের পুত্র। মঙ্গলবার দুপুরে এপিবিএন-২ এর মুক্তাগাছার সহকারী পুলিশ সুপার রওশন মোস্তফা এ অভিযান পরিচালনা করেন।
 
সহকারী পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের চান্দের বাজারের চোরাকারবারিদের দুটি গোডাউনে অভিযান চালিয়ে চালের বস্তায় সরকারী খাদ্য গুদামে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়। এ সময় সোহেল মিয়া নামের এক চোরাকারবারিকে ৩৫ হাজার ৫শ' টাকাসহ আটক করা হয়।
 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফার। তিনি এই বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা করার নির্দেশ দেন।