পাটগ্রাম ও দহগ্রামে জেপির মতবিনিময় সভা

লালমনিরহট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা , দহগ্রাম আঙ্গরপোতা ও বুড়িমারী স্থলবন্দরে জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি-জেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জাতীয় পার্টি-জেপি কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দীকি আবু, লালমনিরহাট জেলা জাতীয় পার্টি-জেপির সদস্য সচিব শফিউর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, জাতীয় পার্টি মহিলা লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদিকা সেলিনা আকতার বিপ্লবী, জেপি জেলা শাখার দপ্তর সম্পাদক দুলাল হোসেন, জেপি জেলা সদস্য জাকির হোসেন, রনজু মিয়া। এ সময়  স্থানীয় দহগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন- দহগ্রাম চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার কাউন্সিলর আজিজুল হক। নেতৃবৃন্দ এ সময় দহগ্রাম আঙ্গরপোতার বিভিন্ন সমস্যা, বুড়িমারী স্থল বন্দরের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন।