মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় ভ্রাম্যমান আদালত ৩টি ইটভাটায় জেল, জরিমানা আদায় করে বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের জেল দিয়ে জেল-হাজতে প্রেরণ করেছে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলম জানান, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট রুমেন সরমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মুক্তাগাছায় উপজেলার তারাটি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জমানের পূর্ব খামারের বাজারে অবস্থিত এসএনবি ব্রিক্সকে সনাতন পদ্ধতি (ড্রাম চিন্মি) ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা, ধনঞ্জয় দাসের কলাদিয়া খামার বাজারের তুজা ব্রিক্সকে কৃষি জমিতে, স্কুল ও রাস্তার সামনে থাকায় ২ লাখ টাকা জরিমানা, রাশেদুল ইসলামের কাহানিয়া খামারের বাজারের আর বি এন বি ব্রিক্সকে সনাতন পদ্ধতি (ড্রাম চিন্মি) ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা ও মালিক রাশেদুলকে ১৫ দিনের দণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরণ করেছে। সেইসাথে ৩টি ইটের ভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।