'মানুষ চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে'

 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, 'শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এক সময় এদেশে বিদ্যুতের জন্য আন্দোলন হতো। এখন মানুষ চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে।'
 
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নসরুল হামিদ।
 
'কেরানীগঞ্জে আইটি পার্ক হবে' উল্লেখ করে এসময় প্রতিমন্ত্রী বলেন, 'কেরানীগঞ্জে এক সময় সাংস্কৃতিক চর্চা ছিল। এখন তা হারিয়ে যাচ্ছে। কেরানীগঞ্জের স্কুল-কলেজ গুলোর ঐতিহ্য বজায় রাখতে হবে।'
 
এসময় উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর স্ত্রী সীমা হামিদ, উপজেলার আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।