রাজশাহীতে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

 
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাসের চাকায় পৃষ্ট হয়ে সম্রাট হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোহনপুর গ্রামের আবদুল আলিমের ছেলে সম্রাট হোসেন ও শিবপুর গ্রামের হামিদ আলীর ছেলে শফিকুল ইসলাম সাইকেলযোগে কেশরহাট টেকনিক্যাল কলেজে যাচ্ছিল। এ সময় শাপলা গ্রাম উন্নয়ন এনজি'র সামনে নওগাঁগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সম্রাট ঘটনাস্থলে মারা যায়।পরিবার সূত্রে জানা গেছে, নিহত সম্রাট হোসেন ও আহত শফিকুল এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
 
মোহনপুর থানার ওসি এস এস মাসুদ পারভেজ জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।