প্রসঙ্গ:প্যারিস হিল্টন ও জান্নাতুল পিয়া

 
না, খবরটি এমন না যে প্যারিস হিল্টনের সঙ্গে পিয়া এক মঞ্চে, একই সারিতে বসলেন। বরং বলা ভালো প্যারিস হিল্টন ও জান্নাতুল পিয়া এক মঞ্চে নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিলেন। বিষয়টিই এভাবেই দেখেন।
 
সম্প্রতি নিউইয়র্ক ট্যুরে ফ্যাশন উইকে বাংলাদেশের ফ্যাশন আইকন হিসেবে জান্নাতুল পিয়া অংশ নেন। মাত্র মিনিট দশেকের একটি সেশনে বাংলাদেশি মডেল হিসেবে অংশ নেন তিনি।
 
 পিয়া বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে অনেক আনন্দের এবং দেশের প্রতিনিধি হিসেবে এই অবস্থানে কাজ করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।’  তবে পিয়ার বর্ণিল ক্যারিয়ারের বৃহস্পতি যে এখন তুঙ্গে, তা বলাই বাহুল্য। কারণ  সম্প্রতি ভোগের প্রচ্ছদে স্থান পাওয়ার পর নিউইয়র্ক ফ্যাশন উইকে প্যারিস হিল্টনের সঙ্গে একই সারিতে আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে তার এই অংশগ্রহণ বাংলাদেশের মডেল ইন্ডাস্ট্রিকে গর্বিত করেছে।
 
উল্লেখ্য, মাত্র তিনদিন আগেই লন্ডন থেকে ফিরলেন পিয়া। লন্ডন ইউনিভার্সিটির এলএলবি গ্র্যাজুয়েশনের কনভোকেশনে যোগ দিতে ফারুক-পিয়া দম্পতি বিলেত যান। 
 
পিয়া বলেন, ‘আমার যাওয়ার খুব একটা আগ্রহ ছিল না। কারণ কনভোকেশনে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। কিন্তু ফারুকের আগ্রহের কারণে যাওয়া হলো। একইসঙ্গে এক দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরলাম।’