রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুর রাজ্জাক (৪৭) উপজেলার যোগিপাড়া ইউনিয়নের বারুইহাটি গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে।
বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাগমারা থানা পুলিশ জানায়, বুধবার ভোর রাতে উপজেলার যোগিপাড়া ইউনিয়নের বারুইহাটি গ্রামে অভিযান চালিয়ে জেএমবির ওই তালিকাভুক্ত সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।