মাগুরায় যুবলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ

প্রধানমন্ত্রীর মাগুরা সফর উপলক্ষে যুবলীগের খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার দুপুরে মাগুরার নোমানী ময়দানে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় । যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনর-অর রশীদ । শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের এমপি (অব.) মেজর জেনারেল  এটিএমআব্দুল ওয়াহহাব এমপি ।
 
সভা পরিচালনা করেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।  
 
আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সফর করবেন।