নীলফামারীর সৈয়দপুরে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় উত্তর সোনাখুলির নেছার আহমেদের ছেলে রবিউল ইসলাম (৪০), জসিম বাজার এলাকার জোবায়দুল ইসলামের ছেলে জসি আহমেদ (৩৫) সোনাখুলির খয়রুদ্দিনের ছেলে নেছার (৫৫), নেছারের স্ত্রী অফুরন নেছা (৪০) ও কন্যা লাকী বেগম (২৫)।
সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।