‘কমনওয়েলথভুক্ত দেশের পারস্পরিক সহযোগিতাতেই স্থিতিশীল পৃথিবী’

স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েসনের (সিপিএ) চেয়ারর্পাসন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত দেশের পারস্পরিক সহযোগিতাই শান্তি ও স্থিতিশীল সুন্দর পৃথিবী উপহার দিতে পারে।
 
আজ বুধবার স্কটল্যান্ডে স্কটিশ পার্লামেন্টের প্রিসাইডিং অফিসার মি. রাইট অনার কেন ম্যাকিন্টস এমএসপির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
 
তিনি কমনওয়েলথের মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বিশ্ব শান্তি নিশ্চিত করারও আহ্বান জানান। কমনওয়েলথ্ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আকবর খাঁন ও নির্বাহী কমিটির সদস্য ইমরান আহমদ এমপি এসময় উপস্থিত ছিলেন।