বুধবার বিকেল চারটার দিকে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক ও চট্টগ্রাম ডিবির সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স ‘ছায়ানট’ নামে ওই বাড়িতে অভিযান চালায়। তারা ওই বাড়ির নিচ তলায় প্রবেশ করতে চাইলে ভিতর থেকে জঙ্গিরা দরজা খুলে গ্রেনেড হামলা চালায় । এ সময় ওসি মোজাম্মেল হক আহত হন। পরে অতিরিক্ত ফোর্স এনে ওই বাড়ি ঘিরে ফেলে পুলিশ ।
এদিকে ভেতর থেকে জঙ্গিরা মাঝে মাঝে গ্রেনেড হামলা চালাচ্ছে। এ সময় পুলিশও গুলি ছুড়ে। পুলিশ মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে।
এ ব্যাপারের সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘আমরা বাড়িটি রেখেছি। আমরা যে কোন সময় অভিযান চালাবো।’