লোহাগাড়ায় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরস্থ  শাহপীর পাইলট হাইস্কুল মাঠে লোহাগাড়া শাহ পীর পাইলট জকস অ্যাসোসিয়েশন'র আয়োজনে বুধবার রাত আটটায় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উক্ত খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান।
 
এ সময়ে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, শাহ পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, সিনিয়র সহকারী শিক্ষক কামরুল ইসলাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসকে শামসুল আলম, ইউপি সদস্য মো. মফিজুর রহমান, নাসির উদ্দিন, উপজেলা খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম শাহাব উদ্দিন, বাংলাদেশ আরিয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমুখ।
 
জেনারেটরের আলোতে  লোহাগাড়া উপজেলা ক্রীড়া একাডেমি ফুটবল একাদশ ও লোহাগাড়া শাহ পীর পাইলট ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় লোহাগাড়া ক্রীড়া একাডেমি ফুটবল একাদশ ১-০ গোলে লোহাগাড়া শাহ পীর ফুটবল একাদশকে পরাজিত করে।