গত ১৪ মার্চ ছিল বলিউড পারফেকশনিস্ট আমির খানের ৫২তম জন্মদিন। শোবিজ দুনিয়ার অসংখ্য ভক্ত তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অভিনেত্রী আনুস্কা শর্মার উপহার ও শুভেচ্ছাবার্তা আমির খানের জন্মদিনকে একটা অন্য মাত্রা দিয়েছে। কী ছিল সেই স্পেশাল গিফট।
আনুস্কার উপহারে আমিরও হয়তো ভাবতে পারেননি তিনি এমন একটা অভিনব উপহার তাঁর জন্য অপেক্ষা করছে! পিকে ছবিটির কথা মনে আছে। ২০১৪ সালে বক্স অফিস কাঁপানো ছবি।
যেখানে আমির খান ভিনগ্রহ থেকে পৃথিবীতে নেমে আসেন। পোশাকহীন পিকের নগ্ন দেহ ঢাকতে অদ্ভুত পোশাকের কম্বিনেশনে তাঁকে দেখা যায়। স্কার্ট ও কোটের অদ্ভুত কম্বিনেশন দর্শকদের আমোদও দিয়েছিল বেশ।
আমিরের জন্মদিনে ২০১৪ সালের ছবির সেই দৃশ্যের স্মৃতি উপহার দিলেন আনুস্কা। এই মুহূর্তে নায়িকা ফিলৌরি নামে একটি ছবিতে ব্যস্ত। ছবিতে শশীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। ব্যস্ততার মধ্যেও আমিরকে জন্মদিনের উপহার দিতে ভোলেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরের স্কার্ট ও কোট পরা ছবি দিয়ে আনুস্কা লেখেন, আমাদের এই ম্যাচিং স্কার্ট আপনারা দেখেছেন? আমিরজিকে আমিই পোশাকটি উপহার দিয়েছিলাম। উপহারের কথায় মনে পড়ল আমিরজির জন্মদিন। শুভ জন্মদিন আমিরজি।