আবারো ফিরছে ‘বাহুবলী’ কাহিনী, মারদাঙ্গা অ্যাকশন। সম্প্রতি মুক্তি পায় ‘বাহুবলী দ্য কনক্লুশান’ এর নতুন পোস্টার এবং তারপরে ট্রেলারের টিজার। বহু কাঙ্ক্ষিত ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল বুধবার।
বাহুবলী-দ্য কনক্লুশন সিনেমায় বল্লালদেবা চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রানা দাগ্গুবতী। বাহুবলী-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।
IMG0
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী’র থেকেও নতুন সিকুয়্যালটি আরো বেশি বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ১৬ মার্চ ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপদেশের ৩০০ প্রেক্ষাগৃহে সিনেমাটির ২ মিনিট ২৪ সেকেন্ড ব্যপ্তির ট্রেলার প্রকাশিত হবে। ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে ট্রেলারটি। পুরো ট্রেইলার অ্যাকশন-রোমান্সে ভরপুর।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এ সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। এ সিরিজের প্রথম সিনেমাটি যারা দেখেছেন শেষ মুহূর্তে তাদের মনে একটি প্রশ্নই জেগেছে, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল?
বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটিতে সেই উত্তর মিলবে দর্শকদের। আগামী ২৮ এপ্রিল একই সঙ্গে এই চারটি ভাষায় মুক্তি পাবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি। খবর ইন্ডিয়া ডটকম।