ঝিনাইদহে অজ্ঞাত পরিচয়ের যুবক খুন

 
ঝিনাইদহ শহরের হামদো মেল্লাপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, নির্মাণাধীন বাড়ির বালির গাদার নিচে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ধারনা করছে অন্য কোন স্থান থেকে ধরে এনে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
 
তার বয়স অনুমান ২৫ বছর হবে। পরনে প্যান্ট ও গায়ে গেঞ্জি আছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া গেলে হত্যার কারণ জানা যাবে বলে আজবাহার আলি আরো জানান।