'মানুষের মতামত উপেক্ষা করে ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে'

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'পানি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোন চুক্তিই এদেশের মানুষ মেনে নেবে না। দেশের স্বার্থের অনুকূলে যে কোন চুক্তির জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই।'
 
তিনি বলেন, 'সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে সরকার ভারতের সঙ্গে নানা চুক্তিতে আবদ্ধ হচ্ছে। যা আমরা শুধু মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি।'
 
তিনি বৃহস্পতিবার বিএনপি'র সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের পাচুরিয়া গ্রামে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।
 
'গত তত্বাবধায়ক সরকারের সময় বিরাজনীতি করণের উদ্দেশ্যে বিএনপিকে নিশ্চিহ্ন করার পায়তারা চালানো হয়' বলে মন্তব্য করে তিনি বলেন, 'যা বর্তমানেও অব্যাহত রয়েছে।'
 
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, নেয়াজ আলী শফু, নিরব, নয়ন, টুকু, মিল্টন, খন্দকার বাবলু, জেলা বিএনপি নেতা এডভোকেট জামিলুর রশীদ খান, আতাউর রহমান আতা, মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।