পানিতে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু

 
পুকুরে গোসল করতে গিয়ে হোসেন মোহাম্মদ ফাহিম (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
রাজশাহী সদর ফায়ার স্টেশন সূত্র জানায়, ফাহিমের বাবার বাড়ি জামালপুরে। তিনি রাজশাহী টিটিসির হোস্টেলে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌনে ৬টার দিকে তিনি টিটিসির পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ফাহিমের মরদেহ উদ্ধার করে।
 
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ফাহিমের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।