ঢাকা থেকে আগত একদল ডিবি পুলিশ ফুলপুর মসজিদের ইমামকে হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমানকে আটক করে নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে একদল ডিবি পুলিশ এসে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমানকে মসজিদ কক্ষ থেকে ব্যবহৃত ল্যাপটপসহ আটক করে নিয়ে যায়। তবে কিসের অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। আটকের পর তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামের হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান গত ৩ মাস আগে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি এখানে অবস্থান করে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ঢাকায় চাকরি করতেন বলে জানা গেছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডিএমপি’র একদল ডিবি পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ইত্তেফাক/নূহু