টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

 
বর্ণাঠ্য আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। শিশু কিশোরদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
 
সকালে সর্বস্তরের লোকজন মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বিভিন্ন্ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটার পর আলোচনা সভা হয়।উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে আরোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌর সভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওযামীরীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কতার তুলে দেন।