দ্বিতীয় দিনের শেষ বিকেলের ঝড় কাটিয়ে আবারো খেলায় ফিরেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দৃঢ়তায় বড় স্কোরের পথে রয়েছে সফরকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকের অর্ধশতকে ভর করে বাংলাদেশের সংগ্রহ ২৮৮/৫। মুশফিক ৫১ ও সাকিব ৪৩ রানে ব্যাট করছিলেন।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। স্বাগতিক শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৮ করতে সক্ষম হয়।
বাংলাদেশ প্রথম ইনিংসের খেলা শুরু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে। উদ্বোধনীজুটিতে ৯৫ রান সংগ্রহ করে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু শেষ বিকেলের ঝড়ে মুশফিকদের সংগ্রহ দাঁড়ায় ২১৪/৫।