সব বিমানবন্দরে সতর্কতা জারি

রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র‌্যাব কার্যালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহতের পর দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। 
 
শুক্রবার দুপুর থেকে এ সতর্কতা জারি করা হয়। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। 
 
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র‌্যাবের কার্যালয়ে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।