নাটোরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত একটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। 
 
শুক্রবার জেলা প্রশাসক শাহিনা খাতুন আনুষ্ঠানিক ভাবে এই মুরালের উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি পালনে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান চিত্রাংকন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।