নাটোর শহরতলীর দত্তপাড়া বাজার থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আব্দুল কাদের (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে আব্দুল কাদেরকে আটক করা হয়। তিনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নাটোর থানার ওসি মশিউর রহমান জানায়, শনিবার ভোরে সাড়ে চারটার দিকে দত্তপাড়া বাজারে সোহেলের খাবার হোটেলে গিয়ে ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবী করেন আব্দুল কাদের। এক পর্যায়ে হোটেলের লোকজন টাকা দিব-দিচ্ছি বলে কৌশলে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আব্দুল কাদেরকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।