বিএনপি জঙ্গিবাদের হোতা :ইঞ্জিনিয়ার মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালন পালন করছে।  
 
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর পৌরসভার নতুন ভবনের উদ্বোধন শেষে সুধী সমাজে তিনি এ কথা  বলেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, এলজিইআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ।   
 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, আর তাতেই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এতেই প্রমাণ করে বিএনপি জঙ্গিবাদের হোতা।’ 
 
বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলদেশে এখন উন্নয়নের জোয়ার নয়, প্লাবন বয়ে যাচ্ছে। আর একটি গোষ্ঠী পাকিস্তানিদের সঙ্গে গাটছড়া বেঁধে জঙ্গি দিয়ে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে।