মেয়ের হাতের ইশারায় এ বার নাচবেন আমির খান!

ছিলেন অভিনেত্রী। এবার হয়েছেন কোরিওগ্রাফার। তিনি সানিয়া মালহোত্রা। গত বছর বক্স অফিস কাঁপানো ‘দঙ্গল’ সিনেমার অন্যতম অভিনেত্রী ছিলেন তিনি।
 
আর ওই সিনেমায় সানিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সেই অভিনেত্রী এ বার কোরিওগ্রাফারের দায়িত্ব পেয়েছেন আমিরের নতুন ছবিতে।
 
সূত্রের খবর, আমির খানের পরের ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ সানিয়া পেয়েছেন এই নতুন দায়িত্ব। ঘটনা সত্য হলে সানিয়ার হাতের ইশারায় এ বার নাচবেন স্বয়ং আমির!
‘ক্লাউড নাইন’-এ অভিনয় দিয়ে তাঁর কেরিয়ার শুরু। তারপরই ‘দঙ্গল’-এ ব্রেক পান তিনি।
 
নতুন দায়িত্ব পেয়ে খুশি সানিয়া জানালেন, আসলে আমি নাচতে খুব ভালবাসি। নাচের সঙ্গে জড়িত সব কিছুই আমার পছন্দের। তাই যখন এই অফারটা পেলাম রাজি না হওয়ার কোনও কারণই ছিল না। সবচেয়ে বড় কথা আমির খানকে নাচ শেখাতে পারাটা তো একটা দারুণ অভিজ্ঞতা।বলিউড হাঙ্গামা।