মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে মায়ের আত্মহত্যা

 
জয়পুরহাট রেল স্টেশনের অদূরে অজ্ঞাতনামা আড়াই বছরের কন্যা শিশুকে নিয়ে মা ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যার আগে জয়পুরহাট শহরের তেঘর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।  
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, তেঘর রেলগেট এলাকায় ওই মা ও মেয়েকে নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন ঢোকার পূর্ব মুহুর্তে এ দুর্ঘটনা ঘটে।   
 
ট্রেনে আত্মহত্যাকারী মায়ের আনুমানিক বয়স ৩৫ বছর ও মেয়ের বয়স অড়াই বছর হবে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই সামিরের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করেন। মা ও মেয়ে অত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানান এসআই সামির।