যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিং করার মধ্যে সীমাবদ্ধ। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। শুধু বলে, আন্দোলন করবে। কোথায় সে আন্দোলন, কোথাও তো বিএনপিকে আন্দোলনে দেখি না।
শনিবার বিকেলে পটিয়া পৌরসভা ও উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা এ বলেন।
পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়ার সংসদ সদস্য সামুশুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন, কেন্দ্রীয় উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, উপ-কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দীন, উপ-সমবায় বিষয়ক সম্পাদক আবদুল্লহ আল মামুন, সহ-সম্পাদক সেলিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা প্রমুখ।