সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবলীগে নেতা হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য ইস্পাহানীর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজী, মারামারির অপরাধে দায়ের করা আরও ১৮টি মামলা বিচারাধীন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ২ মার্চ সুনামগঞ্জ-১ আসনের সংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলা ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ইস্পাহানী। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক ফয়সল আহমদ বলেন, হাসানুজ্জামান ইস্পাহানী সুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু