সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেহাল অবস্থা

জেলার সরাইলের নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। মাঠের ওই অবস্থায় যে কোনো সময় কোমলমতি শিশুরা দুর্ঘটনা পতিত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়রের মাঠের পাশ দিয়ে প্রতিদিন কোমলমতি শিশুদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিদ্যালয়টির পূর্বদিকে একদিকে পুকুর অন্যদিকে মাঠের বেহাল দশায় শিশু বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকরা থাকেন প্রতিনিয়ত উদ্বিগ্ন।

ইত্তেফাক/নূহু