বলিউড শোবিজের অভিনেতা-উপস্থাপক হিসেবে ভালমতো চিনেন কপিল শর্মাকে। তবে তার সম্পর্ক বা ব্যক্তিগত বিষয়আশয় নিয়ে কেউই খুববেশি জানতো না। কপিল নিজেই প্রথমবারের মতো বর্তমান গার্লফ্রেন্ড বা হবু স্ত্রীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিসহ ঘোষণাটি দিলেন গতকাল শনিবার। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁর বান্ধবীর। তিনি গিন্নি ছত্রাত। পেশায় ব্যবসায়ী।
ছবিসহ টুইটবার্তায় কপিল বলেন, ও আমার বেটার হাফ বলব না। বরং বলব, ও আমাকে পরিপূর্ণ করছে। গিন্নি তোমাকে ভালবাসি। সকলে ওকে স্বাগত জানান।
টিভিতে ‘কমেডি নাইটস্ উইথ কপিল’ শো-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয় কপিল। এরপর তাঁর ‘দ্য কপিল শর্মা শো’-ও বেশ জনপ্রিয় হয়। নিজেদের ছবির প্রচারের জন্য এই শো-কেই বেছে নেন বলি তারকারা।
২০১৫-এ ‘কিস কিসসো প্যায়ার করু’ ছবিতে অভিনয় করে বলিউড ডেবিউ হয় কপিলের। কিন্তু তাঁর ব্যক্তিজীবন খুব একটা ফোকাসে আসেনি। তাই এবার নিজেই বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি।