‘আলাপ’ করতে আসছেন রুমি

 
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এ অতিথি হিসেবে থাকবেন ক্লোজআপ-খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমি। ‘ওরে মাটি হবো মাটি’ দিয়ে শ্রোতাদের মন জয় করেন এ তরুণ শিল্পী।
 
রুমি কথা বলবেন তার বর্তমান কাজ ও নতুন এ্যালবাম নিয়ে। জানাবেন নতুন ভাবনার কথা। দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন। 
 
অনুষ্ঠানটি উপস্থাপনায় পারিহা। প্রযোজনা পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে।