নো টি স

রাজশাহীতে অঞ্জন’স-এর যাত্রা

বাংলাদেশের পোশাক শিল্পে অঞ্জন’স অন্যতম একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে ঢাকার সিদ্ধেশ্বরীতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, বগুড়া, কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জের পর এবার তারা যাত্রা শুরু করল সিল্ক সিটি খ্যাত বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর রাজশাহীতে। গত ২৯ জুন আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জন’স-এর শুভানুধ্যায়ী, ক্রেতাসাধারণ, অঞ্জন’স ও থিম ওমর প্লাজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বাংলার মেলা

সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে বাঙালির সবচেয়ে বড় উত্সব পহেলা বৈশাখ। এ উপলক্ষে ফ্যাশন হাউস ‘বাংলার মেলা’ নিয়ে এসেছে নজরকাড়া বৈশাখী কালেকশন। এসব পোশাকের মূল উপজীব্য পহেলা বৈশাখের ঐতিহ্যমণ্ডিত মঙ্গল শোভাযাত্রা। অতীত ও বর্তমানের ধারার মিশেলে আনকোরা এসব নকশায় ব্যবহার করা হয়েছে ডাই ইফেক্ট, অ্যামব্লিশমেন্ট, এমব্রয়ডারি, ওপেন ওয়ার্ক ও র্যাফলের যুগপত্ মিশ্রণ। তাদের সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি ও ফতুয়ায় আভিজাত্য ফুটিয়ে তুলতে কারচুপি, টাইডাই, বাটিক, ব্লক, চুনরি ও এমব্রয়ডারি। গতানুগতিক লাল ও সাদা রং ছাড়াও এবারের বৈশাখী নকশায় প্রাধান্য দেওয়া হয়েছে নীল, সবুজ, কমলা, হলুদ, ম্যানডারিনসহ গ্রীষ্মের উপযোগী বিভিন্ন উজ্জ্বল রং। বেশিরভাগ পোশাক তৈরিতে সুতি ও সুতিজাত কাপড় ব্যবহার করা হয়েছে।

 

নিপুণ

বাংলা নববষ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউস নিপুণ সচেষ্ট হয়েছে তার নতুন কিছু কাজ উপহার দিতে, যা ক্রেতাদের ফ্যাশনেবল করে তুলতে সহায়ক হবে। প্রতিবারের মতো বৈশাখের রঙকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ বাচ্চাদের সকল পোশাকেই থাকছে ভিন্নতা। এবারের বৈশাখের মোটিফে দেখা যাবে হাঙ্গেরিয়ান ও ফ্লোরাল মোটিফ। সালোয়ার-কামিজ ও কুর্তিতে থাকছে ভিন্ন প্যাটার্ন।

 

সাদাকালো

বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ জড়িয়ে আছে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিতে। প্রতিবারের মতো এবারও সাদাকালোয় আছে বৈশাখী আয়োজন। এবার মোটিফ হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে ‘বৈশাখী আল্পনা’কে। সাদা ও কালো রঙের সমন্বয়ে ব্লক, স্ক্রিন, এমব্রয়ডারিসহ বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আল্পনা মোটিফকে। বৈশাখের গরমকে প্রাধান্য দিয়ে সাদায় সাদা কাজকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে।

রঙ বাংলাদেশ

শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের বৈশাখের প্রস্তুতি। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ প্রতিনিধি রঙ বাংলাদেশও চলছে অভিন্ন লক্ষ্যে, সময়কে রাঙানোর ব্রত নিয়ে। ফলে বৈশাখ নিয়ে রয়েছে বিস্তৃত আয়োজন। বিষয়ভিত্তিক ফ্যাশন রঙ বাংলাদেশ-এর প্রধান বৈশিষ্ট্য। এবারের অভিযাত্রায় সৃজনের প্রেরণা হিসেবে গ্রহণ করা হয়েছে আলাম (বস্তুত এটা চাকমা সম্প্র্রদায়ের বয়ন অভিধান), কাইয়ুম চৌধুরীর রেখাচিত্র, নকশিকাঁথা।

 

ইউনিলিভার নিয়ে এলো ‘লিপটন গ্রিন টি’

ইউনিলিভার বাংলাদেশ তাদের বিশ্বখ্যাত লিপটন ব্র্যান্ডের গ্রিন টি নিয়ে এসেছে এদেশের স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কথা মাথায় রেখে। সম্প্রতি হোটেল ওয়েস্টিনের পুলসাইডে এক ভিন্নধর্মী চা-পর্বের আয়োজন করেছিল লিপটন। এখানে এসেছিলেন জনপ্রিয় তারকা, শিল্পী, ফিটনেস এক্সপার্টস, পুষ্টিবিদসহ আরও অনেকে। এরপর চা আপ্যায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গ্রিন টি পিওর অ্যান্ড লাইট-এর ২৫টি ও ৫০টি টি ব্যাগের দুটি প্যাকের। বর্তমানে দেশের বিভিন্ন রিটেইল শপের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে বিশ্বসেরা লিপটনের এই গ্রিন টি।

আমার স্বাধীনতা

রেডিসনের মল্লিকা হলে গত ২৬ মার্চ সুমাইয়া টেক ও উইমেন অ্যান্ড ই-কমার্স আয়োজন করেছিল ‘আমার স্বাধীনতা’ শীর্ষক এক মিলন মেলার। বিশেষ দিনে এই আয়োজনের উদ্দেশ্য ছিল—কী করে মানুষ একে অপরের হাতে হাত রেখে বিশ্বব্যাপী নিজেদের কাজের মাধ্যমে দেশকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বাংলাদেশের উপদেষ্টা টিনা জাবিন, উই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাসিমা আক্তার নিশা এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর প্রতিষ্ঠাতা ও প্রথম নির্বাচিত সভাপতি রাজিব আহমেদ।

 

 

বৈশাখে এ. হাকিমের পর্দা

বাংলা নববর্ষকে সামনে রেখে পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেটের বেজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা, সোফা কভার, চাদর, গাড়ির সিট ও কুশন কভারের কাপড় বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য দেশি-বিদেশি সকল প্রকারের কাপড়ের প্রচুর পসরা সাজিয়েছে।  রুচিসম্মত পর্দা ও সোফা কভারের কাপড় ক্রয় করতে আপনিও যেতে পারেন এ. হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্রটিতে। অর্ডার দিয়ে তৈরিও করা যাবে।

 

মিথ লাইফস্টাইলের ৮ম আউটলেট উদ্বোধন

সিলেটে গত ২৮ মার্চ মিথ লাইফস্টাইলের দ্বিতীয় আউটলেট যাত্রা শুরু করেছে। এক বছর আগে সিলেট শহরের আম্বার খানে প্রথম আউটলেটের মাধ্যমে শুরু হয়েছিল মীথের যাত্রা। ক্রেতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কারণে, মিথ কর্তৃপক্ষ সিলেট শহরে আরেকটি আউটলেট খোলার সিদ্ধান্ত নেয়। আউটলেটটির উদ্বোধনী দিনে সিলেট নগরের সম্মানিত ব্যক্তি ও মিথ লাইফ স্টাইল টিমের সদস্যদের সঙ্গে মিথ লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান উপস্থিত ছিলেন।

 

বিশ্বরঙ

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের নারীদের ঐতিহ্যবাহী ও নিত্যব্যবহূত পোশাক শাড়ি। এই পোশাকের রয়েছে নান্দনিক সৌন্দর্য ও ইতিহাস। পাশ্চাত্যের ফ্যাশনের দাপটে শাড়ি হারিয়ে ফেলেছে তার দীর্ঘ ঐতিহ্য। শাড়ির ইতিহাস, ঐতিহ্যকে রক্ষার তাগিদে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার উদ্যোগে এবং চট্টগ্রামের কালার্স অব লাইফ ও ড্রিমার ওমেন্স-এর আয়োজনে ‘বিশ্বরঙ শাড়ি উত্সব’-এর উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন। আয়োজনটিকে আলোকিত করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা, তানভিন সুইটি, বিজরী বরকতুল্লাহ, সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাসহ দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্বরা।

 

ওমেন্স ওয়ার্ল্ডে ছাড়

সৌন্দর্য সেবাকে আরও সুলভ করতে ওমেন্স ওয়ার্ল্ড সম্প্রতি তাদের নতুন শাখা খুলেছে রাজধানীর মিরপুরে। এ নিয়ে ওমেন্স ওয়ার্ল্ডের সাতটি শাখায় সৌন্দর্য সেবা দেওয়া হচ্ছে। নতুন শাখাটির উদ্বোধন করেন ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার সৌন্দর্য বিশেষজ্ঞ কনা আলম, সিইও ফারনাজ আলম, পরিচালক ফাহাদ আলমসহ খ্যাতনামা মডেল ও অভিনেত্রীরা। উদ্বোধন উপলক্ষে ৩০ এপ্রিল পর্যন্ত যেকোনো সেবায় গ্রাহকের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়।