নতুন ছবিতে কারিনার কোলে হাস্যোজ্জ্বল তৈমুর

 
সাইফ আলি খান এবং কারিনা কাপূরের ছেলে তৈমুর আলি খান। এক দিকে খান অন্য দিকে কাপূর বংশের গরিমা তো রয়েছে। ‘তৈমুর’ নামের কারণে জন্ম থেকে সে শিরোনামে।
 
ইন্টারনেটে তৈমুরের বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। এমনকি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে তৈমুরকে নিয়ে ছবি প্রকাশ করেছিলেন সাইফ-কারিনা।
 
আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে তৈমুরের নতুন একটি ছবি। ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেছেন কারিনা কাপুর। ছবিতে দেখা গেছে, তৈমুরের মাথায় চুমু খাচ্ছেন মা কারিনা। প্রকাশের পর থেকেই সবার আলোচনায় ছবিটি।
 
২০০৭ সালে সাইফ-কারিনার সম্পর্কের শুরু। যদিও ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। গত ২০ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে সন্তান তৈমুরকে জন্ম দেন কারিনা।
 
মা হওয়ার পর কিছুদিন বিরতি নিয়ে ফের কাজে ফেরেন কারিনা। ফ্যাশন শো এবং বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। ডিএনএ ইন্ডিয়া।