মানবতাবিরোধী অপরাধ মামলায় বাকির জামিন

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরার এম. আবদুল্লাহিল বাকিকে (১০৩) জামিন দিয়েছে আদালত। 
 
রবিবার সকালে তাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-০১ এ হাজির করা হলে আদালতের বিচারকরা তার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে তাকে তার আইনজীবী আব্দুর রউফের জিম্মায় এ জামিন প্রদান করেন। একই সঙ্গে পরবর্তী ধার্য দিন সোমবার তাকে আবারও স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। 
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন এ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী ধার্য দিন সোমবার তার আইনজীবী আব্দুর রউফ আবারও তাকে স্ব-শরীরে আদালতে হাজির করবেন। 
 
এর আগে, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় গত শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে তার নিজ বাসভবন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটী গ্রামে পুলিশী নজর দারিতে ছিলেন। এশনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের উদ্দেশ্যে নিয়ে যান।