শ্রীমঙ্গলে ব্যক্তিগত সফরে কাতারের রাষ্ট্র্রদূত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যক্তিগত সফরে আসলেন কাতারের রাষ্ট্র্রদূত আহমেদ আল দিয়াইমি। গত শনিবার দিনব্যাপী সফরকালে তিনি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, টি মিউজিয়াম, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গল্ফ, ফিনলে টি কোম্পানীর বালিশিরা ক্লাব, রমেশ রাম গৌরের ৭ কালারে চায়ের দোকান- নীলকণ্ঠ চা কেবিন, বধ্যভূমি-৭১সহ আরো বিভিন্ন দর্শনীয় এলাকা ঘুরে বেড়ান তিনি।
 
শ্রীমঙ্গলে সফরকালে তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল, শ্রীমঙ্গল থানাার অফিফসার ইনচার্জ কে এম নজরুল জাহান কাজল প্রমুখ।
 
এছাড়াও শ্রীমঙ্গলে সফরকালে কাতারের রাষ্ট্র্রদূত আহমেদ আল দিয়াইমি গ্র্যান্ড সুলতান রিসোার্ট, বালিশিরা ক্লাব এবং স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে পৃথক পৃথক বৈঠক করেন। এসময় তিনি শ্রীমঙ্গলের প্রাকৃতিক জীব-বৈচিত্র্য, পরিবেশ, পর্যটন, শিল্প-সংস্কৃতির ভূয়শী প্রসংসা করেন তিনি।