বেনাপোল থেকে ভায়াগ্রা উদ্ধার

বেনাপোল চেকপোস্ট কাস্টম তল্লাশি কেন্দ্র থেকে রবিবার দুপুরে ভারত থেকে আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 
 
বেনাপোল চেকপোস্ট কাস্টম তল্লাশি কেন্দ্রের সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভারত থেকে আসা সনজিত কুমার (৬০) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪৭৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।