ঐতিহাসিক শততম টেস্ট জয়ের পর উত্তেজনায় ভাসছে গোটা বাংলাদেশ। সকল ভক্তদের শততম টেস্টের জয় উৎসর্গ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘সকল টাইগার ভক্তদের এই জয় উৎসর্গ করলাম। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়টা বিশেষ ছিল। এটা ভালো জয়। বিদেশের মাটিতে প্রভাব বিস্তার করা জয়। এই জয়টা আমাদের ওয়ানডে সিরিজের আগে আরও বেশি প্রেরণা দেবে।’
প্রতিপক্ষকে এই টেস্টে হারালে তাদের পুরনো পরিসংখ্যান তুলে ধরতে ভোলেননি মুশফিক, ‘শ্রীলঙ্কা ভালো দল। কিছুদিন আগে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাই ওদের বিপক্ষে এই জয়টা আমাদের উজ্জীবিত করবে। শততম টেস্টের সফরটা সহজ ছিল না। অনেক কিছু পেরিয়ে আমরা শততম ম্যাচ খেলতে নেমেছিলাম।’