ডিজাইনে বৈচিত্র্য

n  রফিকুল ইসলাম

 

বাঙালি সংস্কৃতি, ঐহিত্য, প্রকৃতির রঙ-রূপের মধ্যে যে সৌন্দর্য লুকিয়ে আছে, তা পোশাকেও সুন্দরভাবে তুলে আনা সম্ভব। সেই ভাবনা থেকে আমাদের ডিজাইনাররা বৈশাখী পোশাকে বাঙালিয়ানা ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এবারেও বৈচিত্র্যময় ডিজাইন নিয়ে বৈশাখের পোশাক বাজারে এসেছে। ফ্যাশন হাউস গ্রামীণ ইউনিক্লোর আউটলেটে ঢু মারলে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। বিভিন্ন রঙের পাঞ্জাবি ছাড়াও ছেলেদের জন্য বৈশাখী কালেকশনে রয়েছে—ড্রাই প্রিন্টেড পোলো, ডেনিম শার্ট, ড্রাই ইজি কেয়ার শার্ট, ডেনিম স্ট্যান্ড কলার শার্ট, লিনেন স্ট্যান্ড কলার শার্ট, লিনেন শর্ট স্লিভ শার্ট, চেক শার্ট, ইজি প্যান্টস, ড্রাই পোলোসহ বিভিন্ন আইটেম। আর মেয়েদের জন্য রয়েছে নানা রঙের বৈশাখী আমেজের কামিজ, টপস্, স্কান্টস্, পালাজ্জো, লেগিংস্, শ্রাগসহ বিভিন্ন আইটেম। ছেলেদের এসব আইটেম পাওয়া যাবে ৩৯০ টাকা থেকে ১৮৯০ টাকায় এবং মেয়েদের আইটেম পাওয়া যাবে ৩৯০ টাকা থেকে ১৯৯০ টাকায়। গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, ‘আমাদের বাঙালিয়ানার যে নান্দনিকতা আছে, তা উপজীব্য করেই আমরা সব সময় কাজ করি। এবারের বৈশাখের পোশাকেও তা করা হয়েছে। নতুন প্রজন্ম এসব নান্দনিক ডিজাইনকৃত পোশাক পছন্দ করুক, তাই আমাদের প্রত্যাশা। আমরা চেষ্টা করি, একটা স্টাইল মডার্ন হলেও সেখানে কাজের ক্ষেত্রে শেকড়টা যেন দেশীয় ঐতিহ্যের হয় এবং অবশ্যই ডিজাইনের উপস্থাপনটাও বিশ্বমানের হয়। যাতে দেশি-বিদেশি যেকোনো ফ্যাশন সচেতন মানুষ তা সাদরে গ্রহণ করতে পারে।’

মডেল        তাহসান ও নাজিফা তুশি

পোশাক      গ্রামীণ ইউনিক্লো

ছবি          জিয়া উদ্দিন