সিরিয়ার বিমান বাহিনী ধ্বংস করে দেয়ার হুমকি ইসরাইলের

 
সিরিয়ার বিমান বাহিনী ও বিমান বিধ্বংসী ব্যবস্থা ধ্বংসে করে দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আভিগদার লিভারম্যান বলেন, আমাদের বিমানকে লক্ষ্য করে আর একবারও যদি হামলা চালায় সিরিয়া, আমরা তাদের বিমান বাহিনী ও বিমান বিধ্বংসী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেব।
 
ইসরাইলের পাবলিক রেডিওতে দেয়া এক বক্তব্য তিনি রবিবার এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সিরিয়া যদি আর একবার আকাশ পথে তাদের কোন অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে দ্বিতীয়বার চিন্তা না করেই আমরা তাদের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেব।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরাইলি দুটি ফাইটার জেট জাতীয় বিমান পালমিরার কাছাকাছি চলে আসলে সিরিয়া তাদের ওপর হামলা করে। সিরিয়ার দাবি অনুসারে ইসরাইলের একটি জেট এ সময় ধ্বংস হয়ে যায় এবং অপরটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সিরিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি 'সম্পূর্ণ অসত্য'। সিএনএন।