নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ২৮

 
নড়াইলের চার থানায় পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ২৮ জনকে আটক করেছে। এ সময় ৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
 
এর মধ্যে সদর থানা পুলিশ বিভিন্ন অভিযোগে ১০ জন, লোহাগড়ায় ৮ পিস ইয়াবা ও ১ মাদক বিক্রেতাসহ ১০ জন, কালিয়া ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন এবং নড়াগাতি থানা পুলিশ ৩ জনকে আটক করে বিভিন্ন অভিযোগে।
 
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। -বাসস