জাল পাসপোর্টসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব

 
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
 
জানা গেছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয়ও জানানো হয়নি।