অস্ট্রেলিয়ায় কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার

অস্ট্রেলিয়ার খরস্রোতা নদীতে কুমিরের আক্রমণে মারা যাওয়া এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
 
গত শনিবার দেশটির উত্তর কুইন্সল্যান্ডের অদূরে পালমার পয়েন্টে ৩৫ বছরে বয়সী এই জেলের মাছ ধরার নৌকাটিকে খালি পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে কুইন্সল্যান্ডের পুলিশের ধারণা, কুমিরের আক্রমণেই তার মৃত্যু হয়েছে।এ ঘটনায় লম্বায় ৪ মিটারেরও দীর্ঘ একটি প্রকাণ্ড কুমিরের সন্ধানে নেমেছে পুলিশ। 
 
এর আগে, গত রবিবার দেশটির ইনিসফেইলের দক্ষিণে ১৮ বছরের অন্য আরেক ব্যক্তি কুমিরের আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেন। ১৯৮৫ সালের পর শুধু কুইন্সল্যান্ডেই কুমিরের দ্বারা এ ধরণের ৯টি মারাত্মক আক্রমণের শিকার হয়েছে মানুষ। বিবিসি।