‘আমারই থেকো তুমি’ নিয়ে সাইফুল্লাহ

 
ছোটবেলা থেকে গান শুনতে ভালবাসেন। আর গানের প্রতি টান এক সময়ে নিজের ভেতরেও উপলব্ধি করেন। গলা মিলিয়ে গাইতে গাইতে এক সময় গলা ছেড়ে গাইতে শুরু করেন পুটয়াখালীর সাইফুল্লাহ।
 
নবীন শিল্পী সাইফুল্লাহ’র জন্ম পটুয়াখালী জেলার বাউফলে। হাইস্কুলে থাকা অবস্থায় গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের কাছে তার সঙ্গীতের হাতে খড়ি। এরপর এলাকায় কিছু কাজও করেছেন তিনি।
 
দীর্ঘদিন সঙ্গীত সাধনার পরে তার প্রথম একক অ্যালবাম ‘আমারই থেকো তুমি’ মুক্তি পাচ্ছে আসছে বৈশাখে।  প্রদীপ সাহার কথায় ও আজমীর বাবুর সুর ও সঙ্গীতে অ্যালবামটি সুরাঞ্জলীর ব্যানারে মুক্তি পাবে।  
 
ইত্তেফাক অনলাইনকে সাইফুল্লাহ বলেন, গানটা আগে শেখার চেষ্টা করেছি, এজন্য এতো দেরিতে অ্যালবাম করার উদ্যোগ নিয়েছি। এলাকায় থাকলেও সেখান থেকে নিয়মিত চর্চা রেখেছি। নতুন অ্যালবামটি ভাল লাগবে আশা করি।