ভোলায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মিভূত

 
ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর খাসের হাট বাজারে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 
 
তজুমদ্দিন ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মো. বেলায়েত হোসেন জানান, রাত দেড়টার দিকে উপজেলার উত্তর খাসের হাট বাজারে মিরাজের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মিরাজ, নুর ইসলাম, কবির ডাক্তার, জসিম খলিফা, সেলিম, দিলু, নরেষ, আকিল ধর ডাক্তার, মিজান, করিব, মন্জু, রহমান, রাকিব, কবির,  নাজিম, রুবেল, শাকিল, নাজিম উদ্দিন, মাফিজ এর মুদি দোকান, ফার্মেসি, সেলুন, লেপের দোকান, মনিহারি ও টেইলারি দোকানসহ ২৫টি দোকান পুড়ে যায়। এসময় আরো কয়েকটি দোকানের মালামল নষ্ট হয় বলে জানান তিনি। 
 
খবর পেয়ে প্রথমে তজুমদ্দিন, পরে বোরহানউদ্দিন ও ভোলা সদর ফায়ার সার্ভিস ইউনিট গিয়ে রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারাণা করা হচ্ছে । 
 
উপজেলা নির্বাহী অফিসার জালল উদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে।