জানা গেছে, সম্প্রতি মারাত্মকভাবে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। প্রায় এলাকায়ই কুকুর পথচারীদের ধাওয়া করে। বিশেষ করে রিকশা বা মোটরসাইকেল দেখলেতো আর উপায়ই নেই। পেছনে দৌঁড়াতে শুরু করে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের ইনাতাবাদ, শায়েস্তানগর এড়ালিয়া সড়ক এবং শহরতলীর বড়বহুলা, তেঘরিয়া, পইল, এড়ালিয়াসহ বিভিন্ন এলাকার মোট ২৭ জনকে কামড়েছে। কুকুরের কামড়ে আহতদের মাঝে রয়েছেন বেশ কয়েকজন শিশু, নারী, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। আহতরা হচ্ছেন সিফাত (৬), নাদিয়া (২ বছর ৬ মাস), রিফা আক্তার (১০), হিরেন্দ্র দেব (৬০), মানিক চান (৭০), রাহুল (১৩), আব্দুল করিম (৫৫), নানু মিয়া (৩৫), রবিউল (১০), সুজন (৩০), তানহা (৫), সানিয়া বেগম (৬৫), তোফাজ্জল (৬০), মোর্শেদা (১২), তোহা (২৪), করিমন (৩৫), জাহেরা আক্তার (১১), মনির (১২), খেলু মিয়া (৬), জাবের আহমদ (২০), রজব আলী (৩৫), রিফা (১৮), আনোয়ারা বেগম (৪৫) ও শিমু বেগম (১৫)।