শাহজালালে ২২০ কার্টন সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। 
 
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মাঈনুল খান জানান, সোমবার সকালে এয়ার এ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি-৯৫১৭) আসা শামসুদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। সিগারেটগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০৩ ব্র্যান্ডের। যার বাজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।