শাহরুখ খানকে কাকা বলে বিপাকে সারা আলি খান

সারা আলি খান শাহরুখের মেয়ের বয়সেরই হবেন। ছোট থেকেই শাহরুখকে তিনি দেখছেন। কারণ ফিল্ম পরিবারেই তিনি বড় হয়েছেন। তাই এই সেলেবদের সঙ্গে সারার ছোট থেকেই ওঠা বসা। কিন্তু সমস্যা বাধলেন সারা। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে তিনি শাহরুখ খানকে ডেকে ফেললেন আঙ্কেল বলে।

আলিয়াও কিন্তু প্রায় শাহরুখের কন্যাসম। তবুও ডিয়ার জিন্দেগি-তে একটা মিষ্টি জুটি বঁধেছিলেন দুজনে। আলিয়া কিন্তু শাহরুখকে আঙ্কেল বলেন না। কিন্তু সারা বলে ফেললেন। আর এই নিয়েই ক্ষেপে যায় শাহরুখের ভক্তরা।

আরো পড়ুন: দাউদ ইব্রাহিমের বোনের বিলাসবহুল ফ্ল্যাট নিলামে

তারা সোশ্যাল মিডিয়ায় সারাকে নানা কটুক্তি করতে থাকে। এমনও বলা হয়, ‘যদি চরিত্রের প্রয়োজনে আঙ্কেলের নায়িকা হয়ে কাজ করতে হয় তখন কী করবেন?

সারার ভক্তরাও অবশ্য চুপ করে বসে থাকেনি। তারাও লিখেছে, ‘আঙ্কেল মানে তো সম্মান করা। সারা তো ঠিকই করেছেন। আর কতদিন বয়স কমিয়ে ‘রাহুল’ সাজবেন শাহরুখ। এখন একটু আঙ্কেল ডাক শুনুন না’। তবে শাহরুখ কিন্তু সারার মুখে আঙ্কেল ডাক শুনে বেজায় খুশি।

ইত্তেফাক/বিএএফ