পরিবেশ সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধান বিচারপতি

পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ইন্ডিয়ান গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সতন্তর কুমারের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।
 
‘ওয়াল্ড কনফারেন্স অন এনভায়রনমেন্ট’ শীর্ষক এই সম্মেলন আগামী ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচারপতি, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃস্থানীয়রা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে যোগ দিতে ২৪ মার্চ ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি। এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।